কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতাদের ছাত্রশিবিরের অভিনন্দন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (২১ সেপ্টেম্বর) এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ২০২৪-২৫ সাংগঠনিক সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নব নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী এবং নব মনোনীত সেক্রেটারি জেনারেল কেএম ইমরান হুসাইনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নেতারা নতুন নেতৃত্বের সফলতা কামনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তারা ছাত্রসমাজের উন্নয়ন ও ইসলামী আদর্শের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ছাত্রশিবির নেতারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের এবং ইসলামের জন্য বর্তমান ইতিবাচক প্রেক্ষাপটে এই নেতৃত্বের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে নতুনদের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কার্যক্রম আরো গতিশীল, সৃজনশীল ও সমুন্নত হয়ে উঠবে, ইনশাআল্লাহ। এই নতুন নেতৃত্ব দেশের ছাত্রসমাজের উন্নয়ন, ইসলামী তাহজিব-তামাদ্দুন ও ইসলামী মূল্যবোধের প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

জাতির প্রত্যাশা, ইসলামী ছাত্র মজলিসের এই নেতৃত্ব দেশ ও ছাত্রসমাজের কল্যাণে গঠনমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাবে। কুরআন ও সুন্নাহর নির্দেশনায় ছাত্রসমাজকে গড়ে তুলতে তারা সকল বাধা-বিপত্তি অতিক্রম করবেন এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ছাত্র মজলিস ছাত্রসংগঠগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

ছাত্রশিবির নেতারা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতাদের সুস্থতা এবং দুনিয়ার কল্যাণ ও আখিরাতের সাফল্য কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

একনজরে আজকের কালবেলা (১২ জুন)

১০

আর্জেন্টাইন শিবিরে চোট, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

১১

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী : আইআরজিসি

১২

ফল-পাতা খেয়ে ৬ দিন, দস্যু আস্তানা থেকে পালিয়ে এলেন জেলে

১৩

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসক নিয়োগ

১৪

বিশ্বকাপে প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছ রোপণের উদ্যোগ

১৫

জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৬

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

১৭

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের সিদ্ধান্তে কমলো তেলের দাম

১৮

প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে কাজ করছে চসিক : মেয়র শাহাদাত

১৯

ছুটির দিনে যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

২০
X