কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ
১২ দলীয় জোটের জরুরি সভা

নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাওয়ার প্রত্যয়

৫ আগস্ট গণঅভ্যুত্থান উত্তর চলমান পরিস্থিতির ওপর সভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
৫ আগস্ট গণঅভ্যুত্থান উত্তর চলমান পরিস্থিতির ওপর সভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ১২ দলীয় জোট।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে ১২ দলীয় জোটের অস্থায়ী কার্যালয়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থান উত্তর চলমান পরিস্থিতির ওপর জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জোট নেতারা বলেন, পতিত স্বৈরাচারের প্রেতাত্মা এবং বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটি গভীর ষড়যন্ত্র বিদ্যমান। দুই দিন আগে পার্বত্য জেলাগুলোতে যে সহিংসতা হয়েছে তার দিকে ইঙ্গিত করে জোট নেতারা বলেন, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে এ অপশক্তির অপচেষ্টা রুখে দিতে হবে।

এছাড়া দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে একটি পক্ষ দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতারা অন্তর্বর্তী সরকারকে কঠোর হস্তে এসব নৈরাজ্যকারীদের দমন করার আহ্বান জানান।

নেতারা দেশের ভেতরে লুকিয়ে থাকা আগস্ট বিপ্লবের গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

নেতারা মনে করেন, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করছে এবং অবিলম্বে প্রশাসনকে স্বৈরাচারের প্রভাবমুক্ত করে যোগ্য, সৎ এবং বঞ্চিত কর্মকর্তাদের দেশ পরিচালনায় দায়িত্ব দিতে হবে।

নেতারা আরও বলেন, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র এখনো নিরাপদ নয়। সভায় অন্তর্বর্তী সরকারকে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কঠোরহস্তে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।

সভায় অন্তর্বর্তী সরকারকে নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জোট প্রধান সাবেক মন্ত্রী জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এমএ মান্নান।

আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহ-সভাপতি শওকত আমিন ও নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১০

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১১

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১২

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৩

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৪

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৫

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৬

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৭

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৮

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৯

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

২০
X