কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সুশৃঙ্খল যাত্রাবাড়ী প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টির ৭ দফা

৭ দফা দাবিতে মানববন্ধন এবি পার্টির। ছবি : সংগৃহীত
৭ দফা দাবিতে মানববন্ধন এবি পার্টির। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুশৃঙ্খল যাত্রাবাড়ী প্রতিষ্ঠার লক্ষ্যে ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যাত্রাবাড়ী থানা শাখা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় যাত্রাবাড়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যাত্রাবাড়ী থানা আহ্বায়ক সিএমএইচ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন এবি পার্টির সংগ্রামী সহকারী সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা শাহাদাতুল্লাহ টুটুল। বিশেষ অতিথির বক্তব্য দেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, আহমেদ বারকাজ নাসির ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু। এসময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগরের মহিলাবিষয়ক সম্পাদিকা আমেনা বেগম, যাত্রাবাড়ী থানা সদস্য সচিব নাসিমুল ইসলাম অন্তরসহ স্থানীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে শাহাদাতুল্লাহ টুটুল বলেন, যাত্রাবাড়ী থানা ঢাকা মহানগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ। এটিকে অবশ্যই শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে। তিনি এবি পার্টির নিম্নোক্ত ৭ দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দাবিগুলো হলো :

১. সব ধরনের চাঁদাবাজি বন্ধ করুন, সরকার কর্তৃক নির্ধারিত ইজারার মাধ্যমে আন্তঃজেলা বাসটার্মিনাল, পাইকারি আড়ত ও দর্শনীয় স্থান নিয়ন্ত্রণ করতে হবে।

২. যানবাহন নিয়ন্ত্রণ ও অবৈধ পার্কিং মুক্ত করে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে।

৩. প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য নিষ্কাশন কার্যক্রম শেষ করে পরিষ্কার-পরিচ্ছন্ন যাত্রাবাড়ী নিশ্চিত করতে হবে।

৪. যাত্রীদের হয়রানি বন্ধ করতে হবে, যাত্রীসেবায় প্রত্যেক বাস কাউন্টারে পরিচ্ছন্ন লোক নিয়োগ দিতে হবে।

৫. সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে, থানায় স্পেশাল হেল্পলাইন নম্বর চালু করতে হবে।

৬. ফুটপাত দখলমুক্ত করে পথচারীর পথ পরিষ্কার রাখতে হবে, হকারদের পুনর্বাসন করতে হবে।

৭. ২৪-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় নিহত সব শহীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করুন। অবিলম্বে শহীদদের স্মরণে যাত্রাবাড়ী থানার গেট সংলগ্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করতে হবে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর পাহাড়ে গণপিটুনি বা বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবি পার্টি। অপরাধী যে পক্ষেরই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। আমরা সবাই বাংলাদেশি, পার্বত্য চট্টগ্রামবাসী হিসেবে বিবেচনা করি, সঙ্গে সঙ্গে সবাইকে নৃ-তাত্ত্বিক জাতি হিসেবে মর্যাদা দেই। তাই বাঙালিদের মিছিলে গুলি, মধ্যরাতে ডেকে নিয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা, পরে দাঙ্গা এবং বাঙালি ও চাকমা সম্প্রদায়ের তিনজনসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে বলে মন্তব্য করেন আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X