পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ এএম
অনলাইন সংস্করণ

গণবিপ্লবে শহীদরা ‘জাতির শ্রেষ্ঠ সন্তান’ : সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজারের পেকুয়ার সন্তান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
কক্সবাজারের পেকুয়ার সন্তান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণবিপ্লবে শহীদদের ‘জাতির শ্রেষ্ঠ সন্তান’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের পেকুয়ার সন্তান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার সদর ইউনিয়নে মেহেরনামা এলাকায় ওয়াসিম আকরামের বাড়িতে যান এবং তার মা-বাবা ও বোনের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন।

ওয়াসিমের শোকাহত পরিবারের সঙ্গে দেখা করার পর বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, গণবিপ্লবে যারা শহীদ হয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ওয়াসিমদের রক্তদানের মধ্যদিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। তাদের চেতনা ধারণ করে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে হবে।

তিনি বলেন, দেশের প্রকৃত গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনা এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করাই জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের একমাত্র উপায়। শহীদ আবু সাঈদ, ওয়াসিমদের মৃত্যু অর্থবহ। জাতির মুক্তির সংগ্রামে যারাই শহীদ হয়েছেন, নতুন বাংলাদেশে জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকৃত গণতান্ত্রিক, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই হবে শহীদদের প্রতি ঋণ পরিশোধের একমাত্র উপায়।

শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম ও মা জোসনা বেগমসহ পরিবারের সদস্যদের সঙ্গে সালাহউদ্দিন আহমেদের সাক্ষাৎকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুট, ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোছাইন, যুগ্ম আহ্বায়ক সাইদি রহমান, এরশাদুল আলম, সদস্য সচিব মারুফ, ছাত্রনেতা সাকীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১০

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১২

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৩

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৪

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৫

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৬

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৭

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৯

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

২০
X