কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কর্মীদের উদ্দেশে শিবির সেক্রেটারির জরুরি বার্তা

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। পুরোনো ছবি
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। পুরোনো ছবি

সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে নিজেদের কর্মীদের সতর্ক করে জরুরি বার্তা দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে জরুরি বার্তা দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন। আমরা আমাদের সব দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই। ছাত্র-জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হলো জাতীয় ঐক্য ও ফ্যাসিবাদের নির্মূল। তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে। মহান আল্লাহ আমাদের ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করার তাওফিক দান করুন। আমিন।

চলমান রাজনৈতিক ইস্যুতে নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনুষ্ঠানে কথা বলছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম।

গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন তিনি। যেখানে তিনি লিখেন, ‘আমাদের হাতে অনেক কাজ। শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে খুব ভার অনুভব হয়। এই রক্তের নিকট আমাদের অনেক দায়। জীবনের মায়া ভুলে আন্দোলনে অংশ নেওয়া গাজীদের নিকট আমাদের অনেক দায়।’

স্ট্যাটাসে তিনি বলেন, এখনো শহীদের পরিবারের চোখে চোখ রেখে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাই না। নিস্তব্ধ হয়ে যাই। তাই আমাদের মুখে কথার ফুলঝুরি ওঠে না।

যখন শহীদের চেহারা সামনে ভেসে ওঠে, বোবাকান্না ফিল করি উল্লেখ করে তিনি বলেন, আমরা আত্মসমালোচনা করি। ভুল হলে তা কারেকশন করি। নতুন কৌশলের জন্য রবের জ্ঞানভাণ্ডারের দিকে তাকিয়ে থাকি। সুদূরপ্রসারী চিন্তা নিয়ে লক্ষ্যের দিকে হেঁটে চলি। এটাই আমাদের কর্মপন্থা। আল্লাহ মহান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X