কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০১:৪৮ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকে : ডা. জাহিদ

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে কথা বলেন ডা. জাহিদ। ছবি : কালবেলা
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে কথা বলেন ডা. জাহিদ। ছবি : কালবেলা

বিএনপি যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, বন্যাদুর্গত অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। রংপুর-গাইবান্ধাতেও ত্রাণ দেওয়া হবে।

বুধবার (০২ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ এসব কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সেখানে পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে কৃষিকে। এরপরই শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ডা. জাহিদ বলেন, রংপুর, নীলফামারি, গাইবান্ধা, লালমনিরহাট ও ফেনীতে ১৩৭ শহীদের সবাইকে সহায়তা করবে বিএনপি। বন্যার্তদের জন্য ২০ কোটি টাকার মতো নগদ সহায়তা পাওয়া গেছে। সে সঙ্গে খাদ্যদ্রব্যও পাঠিয়েছেন অনেকে।

তিনি আরও বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। যে কোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X