কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ দ্রুত নির্বাচন করা : নাজমুল হাসান 

 ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ শেষে পথসভায় নাজমুল হাসান । ছবি : কালবেলা
 ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ শেষে পথসভায় নাজমুল হাসান । ছবি : কালবেলা

পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র হলে কঠোর হস্তে দমন করা হবে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা বিসর্জন হতে দেওয়া যাবে না।

শনিবার (৫ অক্টোবর) সকালে পিরোজপুরে মানুষের মাঝে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ শেষে পথসভায় নাজমুল হাসান এসব কথা বলেন।

দেশব্যাপী জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এর আগে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার প্রধান সড়কের অলিগলিতে নাজমুল হাসানের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি নাসির আহমদ মোল্লা, সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সিনিয়র সহসভাপতি মজিবর রহমান শেখ, সহসভাপতি বাহাদুর শেখ, মনির শেখ, দুলাল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আসিফ জামাল খান, সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, এমদাদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. নেছার উদ্দিন, মো. জুয়েল মোল্লা, মো. জুয়েল হাওলাদার, সহদপ্তর সম্পাদক জুয়েল হাওলাদার, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, মো. মাইনুল ইসলাম মিথুন, সদস্যসচিব নাদিম শেখ, যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ মাতুব্বর, সদর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমএ মাসুদ হাওলাদার, সদস্যসচিব সজল শিকদার, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান শুভ, জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবির, সদস্য সচিব মো. জুয়েল রানাসহ শতাধিক নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৬

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৮

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৯

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

২০
X