কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

টোকিওর বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে জামায়াত নেতার সাক্ষাৎ

জাপানের টোকিওর বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সৌজন্য ছবি
জাপানের টোকিওর বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সৌজন্য ছবি

জাপানের টোকিওর বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপান সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৭ অক্টোবর) জাপানের টোকিওর বাংলাদেশ দূতাবাসে এ সাক্ষাৎকালে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উভয় দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় তিনি বাংলাদেশে জাপানের বিনিয়োগ ও জাপান প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জামায়াতের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে পরিবর্তিত পরিস্থিতিতে চার্জ দ্য অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমানসহ দূতাবাস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও বিনিয়োগের পাশাপাশি বিভিন্ন সেক্টরে জাপানের সহযোগিতায় কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ ও উদ্যোগ নেওয়া জরুরি।’

ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমদ, সাবেক সভাপতি মিসবাহুল কবির এবং জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ এবং টোকিওর বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার শেখ ফরিদ, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) জয়নাল আবেদীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১০

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১২

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৩

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৫

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৭

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৮

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৯

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

২০
X