কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দেশবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা খোকন চন্দ্র দাসের

রাজনৈতিক দল ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস। ছবি : কালবেলা
রাজনৈতিক দল ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস। ছবি : কালবেলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোট শরিক ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।

আগামীকাল বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে এবার দুর্গাপূজা শুরু হচ্ছে। পরবর্তী ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।

মঙ্গলবার (০৮ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় খোকন দাস আরও বলেন, উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হতে যাচ্ছে।

এ বছর অন্তর্বর্তী সরকারের অধীনে এই প্রথমবারের মতো দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গোৎসবে বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অনুদান দ্বিগুণ করায় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ধর্ম উপদেষ্টাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তিনি।

এ ছাড়াও পূজার সার্বিক নিরাপত্তার লক্ষ্যে সারাদেশে পূজা মণ্ডপে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, গ্রামপুলিশ মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানান।

তিনি বলেন, সেনাপ্রধান ও পুলিশপ্রধান ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। তারা বলেছেন, এবারের পূজায় কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নেই। আমরা চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক।

দুর্গাপূজা উপলক্ষে খোকন চন্দ্র দাস ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ ঢাকা শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তার খোঁজখবর নিয়েছেন। তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X