কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৫:৩৮ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাবে : রব

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

বিরোধীদের ওপর দমনপীড়ন বন্ধ না হলে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।

শনিবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের নেতা আবু ইউসুফ সেলিমসহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

আ স ম আব্দুর রব বলেন, দেশে বর্তমানে যে অবস্থা চলছে, তাতে জাতিসংঘে শান্তি মিশন বন্ধ হয়ে যাবে। পাসপোর্ট পাবে না। গরিবের ছেলেরা শান্তি মিশনে গেলে বাড়তি আয়ে তার বাড়িতে বিল্ডিং হয়। এগুলো সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশকে এখন মিয়ানমার, কম্বোডিয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে। পুলিশের, সরকারের কর্মকর্তাদের ছেলেমেয়েরা আর বিদেশে পড়ালেখা করতে পারবে না। সব বন্ধ হয়ে যাবে। সরকারি খরচে আওয়ামী লীগ সমাবেশে ভোট চাইছে। আগে পদত্যাগ করেন, তারপর ভোট চান। এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না।

আরও পড়ুন : জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চায় সমমনা জোট

সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, কথায় আছে না, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে; আওয়ামী লীগের পিঁপড়ার মতো পাখা গজিয়েছে। মরবার জন্যই আওয়ামী লীগের পাখা গজিয়েছে। এ জন্য শেষ সময়ে এসে বিরোধী নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। গত ২৮ তারিখের সমাবেশ দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে। তাই যত গুণ্ডাপাণ্ডা ছিল, সব লেলিয়ে দিয়েছে। জাতিসংঘ পুলিশকে হুঁশিয়ার করে দিয়েছে, তুমি বিরোধীদলের নেতাকর্মীদের ওপর এ রকম হামলা করতে পার না। যুক্তরাষ্ট্র স্পষ্ট বলে দিয়েছে, তারা সুষ্ঠু নির্বাচন চায়। ভারতও বিবৃতি দিয়েছে, তারা সুষ্ঠু নির্বাচন চায়। আগে কী বলেছে সেটা বাদ, এখন কী চায় সেটা দেখেন। চীনও বলেছে নির্বাচন ও ভোটের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১০

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১১

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১২

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৩

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৪

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৬

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৭

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৯

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

২০
X