কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ন্যায্য অধিকার আদায়ের জন্য নারীদের কথা বলা প্রয়োজন : নুরুন্নিসা সিদ্দিকা 

সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ছবি : সংগৃহীত
সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা বলেছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ব্যক্তিগত ও সামষ্টিক পর্যায়ে পরিপূর্ণ অনুসরণ করা আমাদের সবার কর্তব্য। সমঅধিকারের জন্য নয় বরং ইসলাম প্রদত্ত ন্যায্য অধিকার আদায়ের জন্য নারীদেরকে কথা বলা প্রয়োজন। সমাজ বিনির্মাণে যুগে যুগে নারী সাহাবিরা ব্যাপক ভূমিকা রেখেছেন। মুসলিম নারীদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে। ঘুণে ধরা এ সমাজকে মেরামত করার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের কোনো বিকল্প নেই ।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা এ কথা বলেন ।

তিনি আরও বলেন, যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণ দিয়েছে তাদের এ আত্মদান যেন বৃথা না যায় এ জন্য সবাইকে সতর্ক এবং সচেতন হতে হবে ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল তাহমিনা ইয়াসমিন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা উম্মে নওরিন এবং বিশিষ্ট সমাজসেবক খোন্দকার আয়েশা সিদ্দিকা। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি আমেনা বেগম ও জলি ইয়াসমিন সহ মহানগরীর কর্মপরিষদ ও শুরা সদস্যারা।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শিক্ষিকা, ডাক্তার এবং অন্যান্য পেশাজীবী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এ আলোচনাসভায় অংশ নেন। সিরাত( সা.)-এর উপলক্ষে আলোচনাসভায় বক্তারা আরও বলেন, ইসলামবিদ্বেষীরা মনে করে ইসলামি সমাজব্যবস্থা কায়েম হলে প্রগতিশীল নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখা হবে, যা একান্তই ভুল ধারণা। ইসলামের স্বর্ণযুগে নারীদের অবদানের কথা স্মরণ করে বক্তারা পাশ্চাত্য সভ্যতার নারীদের বিষয়ে যে ধারণা রয়েছে সে ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। আলোচনায় সমঅধিকারের জন্য নয় বরং ইসলাম প্রদত্ত ন্যায্য অধিকার আদায়ের জন্য নারীদের আরও বেশি সচেতন হওয়ার কথা বলা হয়।

রিদওয়ান শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পী, আবৃত্তিকার ও শিল্পীদের সুরের মূর্ছনায় অডিটোরিয়াম এ উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিগত সময়ে সিরাত সা. উপলক্ষে সর্বস্তরের নারী ও শিশুদের দশটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রায় একশত একজন প্রতিযোগীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X