কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জিএম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে : আবু হানিফ

মৌলভীবাজারের কুসুমবাগে আয়োজিত আলোচনা সভায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। ছবি : কালবেলা
মৌলভীবাজারের কুসুমবাগে আয়োজিত আলোচনা সভায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জিএম কাদেরের উপস্থিতিতে রংপুরে জাতীয় পার্টির এক নেতা হাসনাত ও সারজিসকে টোকাই বলেছে। হাসনাত ও সারজিসকে টোকাই বলায় দলের প্রধান হিসেবে জিএম কাদেরকে আগামী ২৪ ঘণ্টার ভিতর প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দেশের গণতন্ত্রের ধ্বংসের দায়ী হিসেবে জাতীয় পার্টিকেও বিচারের মুখোমুখি হতে হবে।

একই সঙ্গে জুলাইয়ের হত্যা মামলার আসামি জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে ৪৮ ঘণ্টার ভিতরে আটক করতে হবে বলেও তিনি জানান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) গণঅধিকার পরিষদের জেলা কমিটি গঠন উপলক্ষে মৌলভীবাজারের কুসুমবাগে এক রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় আবু হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। দেশের সবার ভোটের যেন ন্যায্য হিসাব করা হয় সেজন্য আগামীতে সংখ্যাপাতিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গণঅধিকার পরিষদ সবার ভোটের মূল্যায়ন করতে চায়। বাংলাদেশে কয়েক বছর ধরে সরকারের অন্যায়, অনিয়ম ও দুঃশাসনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছে। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনেও গণঅধিকার পরিষদ ও তার অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী শহীদ হয়েছে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদ কোনো নব্য চাঁদাবাজ, দখলদারকে প্রশ্রয় দেবে না। গণঅধিকার পরিষদ গণমানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। প্রবাসীরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যে প্রবাসীদের রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা সচল হয় অথচ তাদের সেই প্রবাসীদের ভোটাধিকার নেই। প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর ছিল। ফ্যাসিবাদের দোসর হিসেবে ভোটের অধিকার হরণে এরা ভূমিকা পালন করেছে। এদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

দলের সহসভাপতি নাজমুস সাকিব বলেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে পুনর্বাসন হওয়ার চেষ্টা করছে সেই সুযোগ দেওয়া যাবে না। ব্যাংক লুটের সঙ্গে জড়িত আওয়ামী দোসরদের বিচার করতে হবে। দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে সবজির দাম বেশি। সরকার বাজার মনিটরিং করার উদ্যোগ নিয়েছে, খুব শিগগিরই তার সুফল পাওয়া যাবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলার সাবেক সদস্য সচিব অপু রায়হান, সাবেক ছাত্র নেতা মাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন গণঅধিকার পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুজন, সিলেট জেলার আহ্বায়ক নাঈম লস্কর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X