কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১০:২৩ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য এ সরকারকে আনা হয়েছে : লায়ন ফারুক

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক সমাবেশে কথা বলেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক সমাবেশে কথা বলেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

নিরাপদ বাংলাদেশ গড়ার জন্যই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আনা হয়েছে বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

বুধবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক সমাবেশে এ কথা জানান তিনি।

লায়ন মো. ফারুক রহমান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। জনআকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। দেশবাসী মনে করে, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আপনাকে (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা) আনা হয়েছে। আপনাকে আনা হয়েছে শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য; দীর্ঘ ১৫ বছর স্বৈরাচারী সরকারকে যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদের বিচারের জন্য।

তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে আমরা এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেতাম না।

১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অবিলম্বে তার সকল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতে হবে। জনআকাঙ্ক্ষা অনুযায়ী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তাকে দেশে এনে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করলেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন প্রমুখ। এতে লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সেক্রেটারি নিয়ামুল ইসলাম সিয়ামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X