কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করতে হবে :  লেবার পার্টি

তারেক রহমানের সব মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন। ছবি  : সংগৃহীত
তারেক রহমানের সব মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন। ছবি : সংগৃহীত

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা নির্বিঘ্ন করতে অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের সব 'মিথ্যা ও হয়রানিমূলক' মামলা প্রত্যাহার করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

শুক্রবার (১৮ অক্টোবর ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি হয়।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একটি অপশক্তি ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। ৫ আগস্ট খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো সক্রিয়ভাবে প্রশাসনে ও আইনাঙ্গনে চেয়ারে চেয়ারে বসে আছে। ড. মুহাম্মদ ইউনূস আড়াই মাস রাষ্ট্রের দায়িত্ব নিয়ে তারেক রহমানসহ বিগত ১৭ বছরের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করতে গড়িমসি করেছেন। তাই অবিলম্বে তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। নিরীহ নিরপরাধ নেতাকর্মীদের মামলা-মোকদ্দমা ডিলেট করতে হবে। কারণ, রাষ্ট্রীয় প্রতিহিংসার রাজনীতির প্রবক্তা খুনি হাসিনা জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।

জিসাস সভানেত্রী নাহিদ গুলনার ইভার সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, জেদ্দা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জিসাসের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X