কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

১৪ বছর পরে দেশে ফিরলেন বিএনপি নেতা আবুল হোসেন

বিমানবন্দরে আবুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বিমানবন্দরে আবুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দীর্ঘ ১৪ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি নেতা আবুল হোসেন।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশে আসার পথে এর আগে গত ১২ অক্টোবর সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন।

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে আবুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

এ সময় বিমানবন্দরে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, জিয়া সেনার সহ-সভাপতি মুসা মণ্ডল, যুবদল নেতা রমজান আলী, দ্বীন ইসলাম, রুবেল হোসেন, ছাত্রদল নেতা আব্দুস সাত্তার, হাসমত আলী, মাহফুজুর রহমান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আবুল হোসেন বলেন, ফ্যাসিস্ট, খুনি হাসিনা সরকার আমাকে দেশত্যাগে বাধ্য করেছিল। আমার উপরে তারা অমানবিক অত্যাচার-নির্যাতন করেছে। আমার পরিবারের উপরেও অত্যাচার-নির্যাতনের খড়গ নেমে এসেছিল।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে। লন্ডন থেকে অচিরেই তিনি দেশে ফিরবেন। দেশে জীবনবাজি রেখে আন্দোলন সফল করায় আন্দোলনরত সবাইকে অভিনন্দন জানাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর কোনো দিন বাংলাদেশের মাটিতে রাজনীতিতে আসতে পারবে না বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।

পরে বিমানবন্দর থেকে তিনি সিলেটের উদ্দেশে রওনা দেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল হোসেনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার একাধিক মিথ্যা মামলা করেন। তাকে গ্রেপ্তার করতে না পেরে তার পরিবারের একাধিক সদস্যকে আটক করেছিল পুলিশ। একপর্যায়ে তিনি বাধ্য হয়ে দেশত্যাগ করেন। তিনি যুক্তরাজ্য শাখা ছাত্রদলের সদস্য সচিব, যুবদলের সভাপতি এবং পরে যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আবুল হোসেনকেও দুটি মিথ্যা মামলায় আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১০

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১১

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১২

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৩

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৪

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৫

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৬

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৭

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৮

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৯

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

২০
X