কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আদর্শ ও নীতিহীন হয়ে নিজেদের ক্ষতি করবেন না : যুবদল সম্পাদক

লালমনিরহাটে নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
লালমনিরহাটে নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

নেতাকর্মীদের উদ্দেশে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, আদর্শ ও নীতিহীন হয়ে নিজেরাই নিজেদের ক্ষতি করবেন না। বিএনপির মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কাজ করা যাবে না।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) লালমনিরহাটের বড়খাতা বাজার, হাতিবান্ধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদলের লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের উদ্দেশে যুবদল সাধারণ সম্পাদক নয়ন বলেন, আপনারা দলের দুঃসময়ে পাশে থেকেছেন, লড়াই-সংগ্রাম করেছেন। আমরা চাই না, সুসময়ে কোনো ভুলের কারণে দল থেকে আপনাদের বহিষ্কার করা হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইমেজ সংকট হয় এমন কোনো কাজ করা যাবে না।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছেন। হাসিনার নির্দেশে জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার খুনি হাসিনাসহ এসবের হুকুমদাতাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। ছাত্র-জনতার ওপর গণহত্যায় জড়িতদের বিচার অবশ্যই করতে হবে।

এ সময় লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হাসান আলীসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X