কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের সাথে ‘ধানের শীষের’ শুভেচ্ছা বিনিময় যুবদল সভাপতির

সাতক্ষীরা সদর থানা ও তালা উপজেলায় লিফলেট বিতরণ করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
সাতক্ষীরা সদর থানা ও তালা উপজেলায় লিফলেট বিতরণ করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

সাধারণ মানুষের সাথে ‘ধানের শীষের’ শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শনিবার (১৯ অক্টোবর) সাতক্ষীরা সদর থানা ও তালা উপজেলার বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জেলায় জেলায় দিকনির্দেশনামূলক জাতীয়তাবাদী যুবদলের লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় দেশের মানুষের জন্য ভালো কিছুর অবদান রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যুবদল সভাপতি। তিনি বলেন, বিএনপি এমন একটি দল, যার কাছে মানুষ প্রত্যাশা করে। এ দলটি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করবে এবং অবদান রাখবে।

মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মধ্য দিয়ে তাদের মন জয়ের আহ্বান জানিয়েছেন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আমাদের মনে রাখতে হবে- রাজনীতির অপর নাম হচ্ছে ত্যাগ, মানুষের সেবা করা। আমরা মানুষের যত সেবা করব, ততই মানুষ আমাদের ভালোবাসবে। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।

যুবদল সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে আমরা দলে জায়গা দেব না। দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কিছু আমরা করব না। এমন অনাকাঙ্ক্ষিত কাজে কেউ জড়িয়ে পড়লে আমরা তাকে একবিন্দুও ছাড় দেব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X