কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়তের

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম খিলগাঁওয়ে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সকাল ৯টায় সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এ দাবি তোলেন। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

সম্মেলন বাস্তবায়ন কমিটি জানান, তাদের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম জেলায় সফর করে সেখানের শীর্ষ মুরুব্বি আলেমদের নিকট দাওয়াত পৌঁছেছেন। এছাড়া বাস্তবায়ন কমিটির দায়িত্বশীল নেতারা সারা দেশের সম্মেলনকে কেন্দ্র করে এখনো দাওয়াতি কার্যক্রম অব্যাহত রেখেছেন।

নেতাকর্মীরা জানান, তারা রাজধানী ঢাকা ও তার আশপাশ এলাকাসহ দেশব্যাপী চলা দাওয়াতি কার্যক্রম চলমান রেখেছেন। এ সময় সংগঠনের সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলদের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, এখন যে সব স্থানে দাওয়াত পৌঁছানো হয়নি, সে সব স্থানে দায়িত্বশীল নেতারা দ্রুত সময়ে দাওয়াতি পয়গাম পৌঁছাতে হবে।

এ সময় মাওলানা মুহিউদ্দিন রাব্বানী সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে আশ্বস্ত করে বলেন, আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আমাদের সম্মেলনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে। আমরা সর্বত্র আহূত সম্মেলনের ব্যাপারে আশানুরূপ সাড়া পাচ্ছি। আমরা আশাবাদী, আগামী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে- সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের ব্যানারে অনুষ্ঠিতব্য ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলনে দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ, সুধী সমাজ ও আপামর তৌহিদি জনতা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে তা বাস্তবায়ন করবেন। আমরা সম্মেলন সফল করার জন্য দেশের সর্বস্তরের ওলামায়ে কেরামসহ নবীপ্রেমিক মুসল্লিদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা রশীদ আহমাদ, মাওলানা মীর ইদরিস, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি শিব্বির আহমাদ কাসেমী, মুফতি শুয়াইব ইব্রাহিম, মাওলানা আশেকুল্লাহ, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা আফসার মাহমুদ, মুফতি আল আমীন ফয়জী, মাওলানা আবুল কাশেম আশরাফী, মুফতি শফিক সা’দী, মাওলানা হুসাইন আহমাদ ইসহাকী, মাওলানা ফয়জুল্লাহ ফাহাদ, মাওলানা বেলায়েত হুসাইন ফিরোজী, মাওলানা আমিরুদ্দীন ফয়জী, মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা এনামুল হক আজাদী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X