কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ : ১৩ দফা সুপারিশনামা হস্তান্তর

স্বাস্থ্য উপদেষ্টা জাহানারা বেগমের সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ। ছবি : কালবেলা
স্বাস্থ্য উপদেষ্টা জাহানারা বেগমের সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ। ছবি : কালবেলা

স্বাস্থ্য উপদেষ্টা জাহানারা বেগমের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবি পার্টির নেতাকর্মীরা। সাক্ষাৎকালে তারা ১৩ দফা সুপারিশসহ স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান।

রোববার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য উপদেষ্টা এবি পার্টি উত্থাপিত সুপারিশগুলো গ্রহণ করেন এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন সংস্কার বিষয়ে নেতাদের মতামত জানতে চান। নেতারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও বিভিন্ন পদক্ষেপ জনসমক্ষে তুলে ধরার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া ও জনসংযোগ বিভাগকে আরও সক্রিয় করার অনুরোধ জানান।

দলটির পক্ষ থেকে স্বাস্থ্য উপদেষ্টার নিকট উত্থাপিত সুপারিশগুলো হলো : ১ ) জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশনের কার্যক্রম দ্রুত শুরু করে এবং অংশীজনদের মতামত গ্রহণ করা। ২) ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন’ প্রণয়ন করা। ৩) জনস্বাস্থ্য ও প্রাইমারি হেল্থ কেয়ারকে সর্বাধিক গুরুত্ব দেওয়া। ৪) স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। ৫) বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী চিকিৎসকদের ও ইন্টার্নদের মানসম্মত ভাতা বৃদ্ধি করা। ৬) রেফারেল সিস্টেম চালু করা। ৭) মানহীন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেওয়া। ৮) বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আলাদা বেতন কাঠামো তৈরি করা। ৯) ওষুধের দাম কমানো ও জাতীয় ওষুধ নীতি কঠোরভাবে মেনে চলা। ১০) অতীতের দুর্নীতি ও সব ধরনের অনিয়মের পুনরুত্থান রোধ করা। ১১) বিদ্যমান পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সগুলোর সময় কমিয়ে এনে ট্রেইনিদের মধ্যে বিদ্যমান হতাশা দূর করে কোর্সগুলোকে গতিশীল করা, পাসের হার বাড়ানো। ১২) ৪২তম বিসিএসসহ চূড়ান্তভাবে নির্বাচিত সব আবেদনকারীকে পদায়নের সুপারিশ করা। ১৩) প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ও পোশাক শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল স্থাপনের মাধ্যমে তাদের পরিবারের চিকিৎসা নিশ্চিত করা।

এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, দলের স্বাস্থ্যসেবা নীতি প্রণয়ন কমিটির সদস্য ডা. সোনিয়া জেমিন প্রীতি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১০

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১১

ইসলামে পিতার সম্মান

১২

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৩

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৪

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

১৫

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৬

সুখবর দিলেন সামান্থা

১৭

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৮

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৯

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

২০
X