ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আ.লীগের ১৬ জনের মিছিল

রাজধানীতে বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজধানীতে বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।

সোমবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সাবেক ছাত্রলীগের নেতারা।

মিছিল শেষে নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর বর্তমানে উপদেষ্টা ও সমন্বয়কারীরা দেশ চালাতে বারবার ব্যর্থ হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষের জান-মাল নিয়ে খেলা করছে, যা এখন বাংলাদেশের জনগণ বুঝে গেছে।

তারা আরও বলেন, বর্তমানে প্রতিটি মৌলিক নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তাই দেশের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে স্ব-সম্মানে দেশে ফিরিয়ে এনে সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করার দাবি জানাই।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় নেতা আবু আব্বাস ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. নিজামুদ্দিন, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. তরিকুল ইসলাম শাহীন।

আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সোহাগ, সদস্য আইয়ুব আলী, যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ইসরাত জাহান নাসরিন, সদস্য লাবনী চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হাসান আহমদ খাঁন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ জামাল ও যুব মহিলা লীগের সদস্য নাসরিন বিজলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১০

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১১

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১২

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৩

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৬

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৭

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৯

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

২০
X