কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৮:২২ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
বর্ধিত সভায় আ.লীগ সভাপতির ঘোষণা

ভারপ্রাপ্তরা আজ থেকে ভারমুক্ত

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

দলের বিশেষ বর্ধিত সভা থেকে ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি বা সাধারণ সম্পাদকরা ভারমুক্ত, অর্থাৎ পূর্ণ সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে গণ্য হবেন।

রোববার (৬ আগস্ট) রাতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

কোন স্তরের নেতারা এই আওতায় পড়বেন, জানতে চাইলে তিনি বলেন, জেলা-উপজেলা পর্যায়ের নেতারা এই আওতায় পড়বেন।

বর্ধিত সভা সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসের এক আবেদনের পর আওয়ামী লীগ সভাপতির তরফ থেকে এ ঘোষণা এসেছে।

বিশেষ সভার রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্য রাখেন কানাই লাল বিশ্বাস। বক্তব্যের শেষ পর্যায়ে দলীয় সভাপতিকে উদ্দেশ করে কানাই লাল বলেন, ‘হাকিম সাহেবের (এম এ হাকিম হাওলাদার) মৃত্যুর পরে আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়েছি। দয়া করে ভারমুক্ত করে দেন। এটা আমি আপনার প্রতি দাবি করছি। আপনার কাছে আজ এ দাবিটুকু করলাম।’

আরও পড়ুন : ‘পাতানো নির্বাচনের চেষ্টা করলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে সরকার’

জবাবে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আপনাদের ভারমুক্ত করে দিলাম। আজকের বৈঠকে সবার সম্মতিতে ভারমুক্ত করে দিলাম।’

বৈঠকে উপস্থিত স্থানীয় পর্যায়ের একাধিক নেতা জানান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লালের পর ফ্লোর দেওয়া হয় বান্দরবান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসকে। প্রধানমন্ত্রী তার নাম ঘোষণার সময় বলে ওঠেন, ‘এও দেখছি ভারপ্রাপ্ত। ভারমুক্ত করে দিলাম। আজ থেকে কোনো ভারপ্রাপ্ত থাকবে না। সব ভারপ্রাপ্তরা ভারমুক্ত।’

প্রসঙ্গত, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার গত বছর ১৭ ডিসেম্বর মারা যান। পরে এ বছর ২১ ফেব্রুয়ারি জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

১০

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

১১

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

১২

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১৩

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১৪

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১৫

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৭

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৮

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৯

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

২০
X