কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে চাই : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে চাই, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। দ্বিপাক্ষিক, আঞ্চলিক সহযোগিতা ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে নেপালের সঙ্গে আলোচনা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নেপালের রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে।

সাক্ষাতে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়াল। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে পর আমীর খসরু বলেন, নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা পাশাপাশি সম্ভাবনার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নেপালে সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে চাই। মানবাধিকার, সুশাসন, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্কের প্রতিফলন আমরা আগামী দিনগুলোতে দেখতে চাই।

তিনি আরও বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) নিয়ে আলোচনা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল সার্ক নিয়ে, সে সার্ককে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারিনি। নেপালের রাষ্ট্রদূত তারাও সেটা মনে করছেন যে, সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়া নিয়ে যে সম্ভাবন ছিল, সেটা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি।

সেই কাজটা আমরা করতে যাব নেপালের পক্ষ থেকে সার্ককে সঠিক জায়গায় নিয়ে যাওয়া। দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য, জনগণের সঙ্গে জনগণের উন্নয়নের, অর্থনৈতিক উন্নয়ন এবং যাতায়াতের জন্য একে অপরকে সহযোগিতা করার যে সুযোগ এবং সম্ভাবনা আছে সেটা সবাই মিলে সার্ককে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।

এ ছাড়া নেপালের হাইড্রোইলেকট্রিক বিদ্যুৎ বাংলাদেশে কীভাবে আনা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপি নেতা আমীর খসরু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X