কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০১:২২ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ভোটের মাঠে ফেরার নৈতিক অধিকার নেই : জামায়াত আমির

রাজধানীর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
রাজধানীর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

এ দেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের ভোটের মাঠে ফিরে আসার নৈতিক অধিকার নেই।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরের রাজধানীর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী ফ্যাসিবাদের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত ক্ষমতায় গেলে জনগণের সেবক হবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ গড়তে সবার ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনায় অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আওয়ামী লীগ মুক্ত দেশের দাবি তুলে বলেন, জামায়াত-বিএনপি জাতীয় স্বার্থে এক থেকে ফ্যাসিবাদকে প্রতিহত করবে।

আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, বিভিন্ন কারণে জামায়াত-বিএনপির অমিল থাকতে পারে, কিন্ত ফ্যাসিবাদ ঠেকাতে এক হতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে ওই আয়োজনে অংশ গ্রহণ করেন বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা। আলোচনায় অংশ নিয়ে সেদিনের শহীদ স্বজনদের বক্তব্যে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় হলরুমে। এ সময় বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X