কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের নির্যাতনের ছবি ও ভিডিও প্রদর্শনীর আহ্বান হাসনাতের

হাসনাত আব্দুল্লাহ। পুরোনো ছবি
হাসনাত আব্দুল্লাহ। পুরোনো ছবি

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ছবি ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী আয়োজন করতে আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী টিএসসিতে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে আগামী ৩ দিন হামলাকারীদের তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হবে।

সকলের প্রতি আহ্বান, যাদের বিরুদ্ধে হামলার সুনির্দিষ্ট প্রমাণ এবং চাক্ষুষ সাক্ষী রয়েছে, তারা বুথে এসে তথ্য দিন। বুথের সময়কাল : সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত।

এ ছাড়াও আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যার যার নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী আয়োজন করুন।

এর আগে, আয়োজন সম্পর্কে জানিয়ে টিএসসির পায়রা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, গত ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭টি জায়গায় অপরাধ সংগঠিত হয়েছে। এসব ঘটনার ভিডিওচিত্র, স্থিরচিত্র, সিসিটিভি ফুটেজ, আহতদের বয়ান ও চাক্ষুষ সাক্ষীর মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী, হুকুমদাতা ও মদদদাতাদের চিহ্নিত করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১০

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১১

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১২

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৩

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৪

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৫

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৬

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৭

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৮

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৯

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

২০
X