কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দিবে জনগণ : নাজমুল হাসান

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে আয়োজিত পথসভা। ছবি : কালবেলা
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে আয়োজিত পথসভা। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন, দেশের সচেতন গণতন্ত্রকামী জনতা আওয়ামী স্বৈরাচারের এবং তাদের দোসরদের সব ষড়যন্ত্র দৃঢ়তার সঙ্গে রুখে দিবে।

শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। দেশব্যাপী জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভা শেষে খালিশপুর বাজার এলাকায় নাজমুল হাসানের নেতৃত্বে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট এবং ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

নাজমুল হাসান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হয়েছে। এই গণঅভ্যুত্থানে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির চার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। হাসিনাসহ স্বৈরাচার সরকারের দোসররা পলাতক রয়েছে। কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। বিদেশে অবস্থান করে তারা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু গণতন্ত্রকামী জনতা সব ষড়যন্ত্র রুখে দিবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান রিন্টু মুন্সি, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হক লিটন এবং মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১০

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১১

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১২

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৩

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৪

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৫

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৬

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৭

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৮

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৯

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

২০
X