কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের সঙ্গে কোনো অন্যায় করা যাবে না : মুন্না

নেতাকর্মীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বক্তব্য রাখেন। ছবি : কালবেলা
নেতাকর্মীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বক্তব্য রাখেন। ছবি : কালবেলা

নেতাকর্মীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, মানুষের সাথে কোনো অন্যায় করা যাবে না। তাদের ওপর কোনো প্রকার জুলুম-নির্যাতন করা যাবে না। বরং ইতিবাচক কাজের মধ্য দিয়ে তাদের মন জয় করতে হবে। বিএনপি মানুষের মন জয় করে তাদের ভোটে বিজয়ী হয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়।

শনিবার (০২ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা জেলায় দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

মোনায়েম মুন্না বলেন, আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেয়নি। তাই তারা যা করেছে, বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায়, জুলুম করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতাকর্মীকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এক হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে বহিষ্কার, শোকজ, পদ স্থগিতসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা।

তিনি বলেন, দেশের মানুষ বিগত ১৬ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি। তারা এখন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে অবিলম্বে নির্বাচন দিন। সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে মুন্না আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জান সিজারের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিন মালিথার যৌথ সঞ্চালনায় কর্মিসভায় আরও বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। সভায় চুয়াডাঙ্গা জেলা ও তার আওতাধীন বিভিন্ন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X