কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনমুখী সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন : এহসানুল হুদা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন এহসানুল হুদা। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন এহসানুল হুদা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

রোববার (০৩ নভেম্বর) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বোর্ড বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে এক পথসভায় এহসানুল হুদা এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের জনগণ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। কারণ, তখন তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে জনগণ এখন ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নির্বাচন ব্যবস্থাকে নিরপেক্ষকরণ এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে আপনারা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন।

গণসংযোগকালে এহসানুল হুদার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১০

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১১

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১২

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৩

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৪

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৫

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৬

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৭

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৮

‘যারা এখন গণভোটকে সংবিধানবিরোধী বলেন তারাও হ্যাঁ ভোট দিয়েছিলেন’

১৯

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

২০
X