কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০১:০৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বাসে অগ্নিকাণ্ড: যুবদল নেতাসহ গ্রেপ্তার ৬

আশুলিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৬। ছবি : কালবেলা
আশুলিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৬। ছবি : কালবেলা

বিএনপির সারাদেশে অবস্থান কর্মসূচির দিনে আশুলিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার আসাদুজ্জামান। এ ঘটনায় করা মামলায় তাদের আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ২০১৩ সালের গাড়ি ভাঙচুর মামলায় বিএনপির ২১ নেতাকর্মীর দুই বছরের কারাদণ্ড

গ্রেপ্তার অপর আসামিরা হলেন, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫) ও সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, পূর্বপরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ডের ঘটানো হয়েছে। গ্রেপ্তার আসামিরা বাসে আগুন দেওয়ার দায় স্বীকার করেছে। এ ঘটনায় আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে কারা এর নির্দেশদাতা।

পুলিশ সুপার আরও বলেন, গত ২৯ জুলাই ঢাকা-আরিচাগামী মহাসড়কের ওপর জনসাধারণের বিভিন্ন গাডড়ি ভাঙচুর করে, ককটেল ফুটিয়ে এবং বাসে আগুন জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ ঘটনায় বিকাশ বাসের চালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গুপ্তচর নিয়োগের মাধ্যমে মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই, থানা এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনও তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X