কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৮:০০ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

২০১৩ সালের গাড়ি ভাঙচুর মামলায় বিএনপির ২১ নেতাকর্মীর দুই বছরের কারাদণ্ড

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার। ছবি : সংগৃহীত
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার। ছবি : সংগৃহীত

গাড়ি ভাংচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকারসহ ২১ জনের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫৭ জনকে খালাস দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। রায় শেষে আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

২০১৩ সালের ২ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানার উপপরিদর্শক এরশাদ হোসেন বাদী হয়ে মামলা করেন। এ মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ মে আদালতে ইসহাকসহ ৫৭ জনের চার্জশিট দেয় পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান। পরবর্তীতে আদালত এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৩১ জুলাই আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আরও পড়ুন : ‘জাতিসংঘও ড. ইউনূসের মামলার বিচার পর্যবেক্ষণ করছে’

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ১ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ঘোষণা উপলক্ষে আসামিরা জনতাবদ্ধ হয়ে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল ও ইটপাটকেল মারতে থাকে। এ সময় রাস্তায় চলাচলকারী ৪-৫টা গাড়ি ভাংচুর করে ও চালকের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে আসামিপক্ষের মহিউদ্দিন চৌধুরী বলেন, আসামি শারীরিক অসুস্থ থাকায় আজকে আদালতে সময় চেয়ে আবেদন করেছিলাম। আদালত আবেদন নামঞ্জুর করে তড়িঘড়ি রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা সংক্ষুব্ধ। সঠিকভাবে বিচার হলে আমরা ন্যায় বিচার পেতাম। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

রোনালদোকে ইব্রাহিমোভিচের খোঁচা 

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, টিভি-মোবাইলে দেখবেন কিভাবে

১০

শহীদ ফাইয়াজ হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বাবা

১১

কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’?

১২

শ্রমিক লীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে প্রতিক্রিয়া জানাল চীন

১৪

ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

১৫

পেনশন ভোগান্তি কমাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ইরান

১৭

মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিক্ষায় গুরুত্বারোপের আহবান ডেপুটি স্পিকারের

১৮

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

১৯

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

২০
X