কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চীনের পথে বিএনপির প্রতিনিধি দল

চীনের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত
চীনের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল ৩টায় চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ১৬ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

জানা গেছে, ৭ থেকে ১৬ নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধি নিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।

এদিকে আসাদুজ্জামান রিপন তার ফেসবুকে এক পোস্টে চীন যাত্রার তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কম্যুনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের প্রতিনিধি দলের সমন্বয়ে ‘পলিটিক্যাল পার্টিজ প্লাস’ প্রোগ্রামে ৪ সদস্যের বিএনপি প্রতিনিধি দল নিয়ে চীনের পথে রওনা হলাম আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায়। ফিরে আসব ১৬ নভেম্বর, ইনশাআল্লাহ।

তিনি আরও লিখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে প্রতিনিধি দলের নেতা নির্বাচন করে সম্মানিত করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কম্যুনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংক এর সকল প্রতিনিধি দলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানিত করায় চীনা কম্যুনিস্ট পার্টিকেও ধন্যবাদ। দোয়া করবেন, যেন দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X