কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী সুবিধাভোগী কাউকে নির্বাচন কমিশনার হিসেবে মানা হবে না : রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনারদের নামের প্রস্তাব দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রিপরিষদ বিভাগে এই তালিকা জমা দেন।

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এবারের নির্বাচন কমিশন হতে হবে আন্তর্জাতিক মানের। নির্বাচনও হতে হবে পৃথিবীর ইতিহাসের সেরা নির্বাচন। দলীয় লেজুড়বৃত্তি করা কাউকে বা অতীতে ছাত্র রাজনীতি করেছে বা আওয়ামী সুবিধাভোগী কাউকে নিয়োগ দেওয়া যাবে না।

তিনি বলেন, এমন বাংলাদেশ আমরা চাই না, যেখানে গণতন্ত্রের জন্য বারবার জীবন দিতে হবে। এইবারও শেষ রক্ত ও জীবন দান। এখন থেকে গণতন্ত্রের চর্চা করতে হবে। নির্বাচন কমিশনকে পুরোপুরি স্বাধীন করতে হবে। কোন দলের আনুগত্য নির্বাচন কমিশন করতে পারবে না।

রাশেদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচন কমিশনার করা হয় না। আমরা এবার প্রস্তাব রাখছি অন্তত একজন শিক্ষককে নির্বাচন কমিশনার করা। দলগুলোর মধ্যে থেকে যে নামগুলো কমন তাদের গুরুত্ব দিতে হবে। এমন যেন না হয়, একটি গোষ্ঠী বা দল যে তালিকা দিয়েছে বা পূর্ব থেকেই নির্ধারিত ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন করা হয়েছে। তাহলে কিন্তু আমরা মানবো না। আমরা চাই একটি স্বচ্ছ ও জবাবদিহিতাপূর্ণ নির্বাচন কমিশন।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আরিফ তালুকদার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বেলাল হোসেন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১০

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১১

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৩

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৫

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৬

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৭

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৮

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৯

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

২০
X