কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির শোকজের জবাব দিলেন গিয়াস উদ্দিন

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ছবি : সংগৃহীত

দল থেকে করা কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে লিখিত জবাব দেন তিনি।

লিখিত জবাবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘গত ৫ নভেম্বর ইস্যুকৃত আপনার শোকজ হোয়াটস অ্যাপের মাধ্যমে আমি পেয়েছি। বিদেশে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও উত্তর দিয়ে বাধিত করছি। কথিত আবেদনকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত নোটিশে আমি, আমার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা ব্যথিত।’

গত ৫ নভেম্বর চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলাসহ নানা অভিযোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে শোকজ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শোকজের লিখিত জবাব দিয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, ‘অভিযোগে উল্লিখিত বিষয়াদি আমি ও আমার পরিবারকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার একটি হীন অপকৌশল বলে মনে করি। অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’

শোকজে বলা হয় ১ কোটি টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামের রাউজানের ব্যবসায়ী মো. ফোরকানকে সন্ত্রাসীদের দ্বারা নির্মম শারীরিক নির্যাতন করেছেন।

এ বিষয়ে মো. ফোরকান সরাসরি অস্বীকার করে বলেন, তিনি (গিয়াস উদ্দিন কাদের চৌধুরী) নিজে আমার নিকট কোন চাঁদা দাবি করেন নাই। যারা চাঁদা দাবি করেছে এবং নির্যাতন করেছে সুনির্দিষ্টভাবে তাদের ৩ জনের নাম ও অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধ আমি রাউজান থানায় মামলা (মামলা নং ১২(১০)২০২৪) দায়ের করেছি। যা তদন্তাধীন রয়েছে।

তিনি আরও বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জাতীয় পর্যায়ের নেতা হওয়ায় আমার সঙ্গে সংগঠিত গঠনায় উদ্ধেশ্যমূলক ভাবে জড়িত করা হয়েছে। আমি প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চত করার জন্য আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X