কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০২:২৮ এএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি : জয়নুল আবেদীন মেসবাহ

বক্তব্য দিচ্ছেন সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেছেন, গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করে এ কথা প্রমাণ করবে।

শনিবার (৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়কে ধরে আমাদের এগিয়ে যেতে হবে। নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আসুন, ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেই।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মেজর (অব.) ওহিদুল আলম, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি কামরুজ্জামান টুটুল, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহম্মেদ সুমন, জেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান বেনা, জেলা কৃষক দলের আহবায়ক সাজ্জাদুল আলম রিপন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইলিয়াছ প্রমুখ।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিব জান মিয়া ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটু মোল্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১১

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১২

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৫

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৬

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৭

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৮

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৯

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

২০
X