বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

খেলাধুলা, বিনোদন, শরীর চর্চা ইসলামেরই অংশ : ডা. ফখরুদ্দিন মানিক

ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিভাগীয় আন্ত:শাখা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠান। ছবি : কালবেলা
ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিভাগীয় আন্ত:শাখা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠান। ছবি : কালবেলা

মুসলমানদের জন্য ইসলামে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের দৃষ্টিতে খেলাধুলা, বিনোদন এবং শরীর চর্চা কেবল শখ বা সময় কাটানোর মাধ্যম নয়; বরং এগুলো ইসলামের শিক্ষা ও আদর্শের অংশ বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।

তিনি বলেন, ইসলামে শরীর ও মনের সুস্থতা রক্ষায় খেলাধুলা ও শারীরিক প্রশিক্ষণকে অত্যন্ত উৎসাহিত করা হয়েছে। নবীজি (সা.) নিজে অনেক খেলাধুলায় অংশগ্রহণ করতেন এবং মুসলমানদেরকেও শরীর চর্চার জন্য উদ্বুদ্ধ করতেন। যেমন, ঘোড়দৌড়, তিরন্দাজি এবং দৌড়ের মতো খেলাধুলা ইসলামে প্রশংসিত।

বুধবার (১৩ নভেম্বর) ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিভাগীয় আন্ত:শাখা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জাহিদুল সঞ্চালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রাজিবুল হাসান বাপ্পি। এছাড়াও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরও বলেন, ইসলামে শরীরের ওপর অধিকার রয়েছে এবং তা সুস্থ রাখা প্রতিটি মুসলমানের দায়িত্ব। শারীরিক সুস্থতা শুধু ব্যক্তিজীবনের জন্যই গুরুত্বপূর্ণ নয়; বরং সমাজের উপকারিতার জন্যও এটি অপরিহার্য। খেলাধুলা ও শরীর চর্চা মুসলমানদের মধ্যে শৃঙ্খলা, দৃঢ়তা, সহনশীলতা এবং একাত্মতার অনুভূতি তৈরি করে। ইসলামের আদর্শ অনুযায়ী, খেলাধুলা এবং বিনোদন হতে পারে ব্যক্তিগত উন্নতির একটি শক্তিশালী উপায়, যা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, খেলাধুলা শুধু শারীরিক বিকাশের একটি মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও দাওয়াতি ক্ষেত্রও। আমরা বিশ্বাস করি, এই খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মধ্যে ইসলামের নৈতিকতা, সংহতি এবং সহমর্মিতার শিক্ষা ছড়িয়ে দিতে সক্ষম হব। সুতরাং, এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু শারীরিক সুস্থতা নয়; বরং সমাজে ইসলামী মূল্যবোধের প্রসারও ঘটাতে চাই।

উল্লেখ্য, ঢাকা বিভাগীয় আন্ত:শাখা ফুটবল টুর্নামেন্টে মোট ৩০টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রানার-আপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

১০

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১১

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১২

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১৪

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৫

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৬

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৮

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৯

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

২০
X