কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৬:৪৮ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতি এখন লুটেরাদের হাতে : আমীর খসরু

ডিআরইউতে আলোচনা সভায় আমীর খসরু। ছবি : কালবেলা
ডিআরইউতে আলোচনা সভায় আমীর খসরু। ছবি : কালবেলা

রাজনীতি এখন সুবিধাভোগী ও লুটেরাদের হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এখন কমিটি বাণিজ্যের মাধ্যমে পকেট ভরার রাজনীতি হয়ে গেছে।

বুধবার (৯ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই স্মরণসভার আয়োজন করে শফিউল বারী স্মৃতি সংসদ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছি আমরা। এখন প্রত্যেকটি ঘণ্টা, দিন হিসাব করে চলতে হচ্ছে। এখন আলোচনার সময় নয়। এখন সময় আন্দোলনের।

শফিউল বারী বাবু প্রসঙ্গে আমীর খসরু বলেন, তার নেতৃত্বের যে গুণাবলী ছিল তা বিএনপিকে আরও উপকৃত করতো। বিএনপিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তার আদর্শ, যোগ্যতা ও সাহস আজকাল রাজনীতিতে খুব বেশি পাওয়া যাবে না। তাই বাবুর অনুপস্থিতি আমরা অনুভব করছি। স্বেচ্ছাসেবক দলকে সে উচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছে দিয়েছিল।

তিনি বলেন, নেতা সঠিক অবস্থানে না থাকলে কর্মীদের পক্ষে কাজ করা সম্ভব নয়। নেতার আদর্শ, উদ্দেশ্য ও প্রয়োজনে দুঃসাহস না থাকলে সে নেতৃত্ব দিতে পারে না। এমনকি কঠিন সময়ে নেতার নেতৃত্ব চেনা যায়। যেমন বর্তমানে বিএনপি কঠিন সময় পার করছে। বাংলাদেশের ইতিহাসে এমন কঠিন সময় আর আসে নাই। এখন যারা সাহসিকতার সাথে সামনে থাকবে তারাই হবে প্রকৃত নেতা বিএনপির আগামীদিনের কাণ্ডারী। যারা সুবিধাভোগী তাদের কোনো সুযোগ নেই। যখন সব নিরাপদ তখন নেতার অভাব হয় না। আর যখনই বিপদ আসে তখন সবাই ভেগে পরে। সুতরাং ভুল করা যাবে না। নেতার ভূমিকা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারা সাহসিকতার সাথে ফ্যাসিস্ট সরকারের মোকাবেলা করছে আর কারা সুবিধা ভোগ করছে। এটা দেখার সময় এসেছে।

তিনি আরও বলেন, আমাদের সামনে কঠিন সময়। এখন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ভূমিকা হবে সবচেয়ে বেশি। ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য তাদেরকে সম্মুখভাবে আসতে হবে। এই কঠিন সময়ে নেতৃত্বের প্রশ্নে আপোস নয়।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে ও গাজী নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, মো. হারুন অর রশিদ, শিরিন সুলতানা, আজিজুল বারী হেলাল, শহীদুল ইসলাম বাবুল, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, আকরামুল হাসান, মরহুম বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার চরম হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১০

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১১

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১২

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৩

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৬

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৭

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৯

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

২০
X