কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মওলানা ভাসানী রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা : আব্দুল কাদের 

ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির (বিডিপিপি) চেয়ারম্যান মো. আব্দুল কাদের। ছবি : কালবেলা
ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির (বিডিপিপি) চেয়ারম্যান মো. আব্দুল কাদের। ছবি : কালবেলা

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের সব রাজনীতিবিদের জন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির (বিডিপিপি) চেয়ারম্যান মো. আব্দুল কাদের।

রোববার (১৭ নভেম্বর) মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

আব্দুল কাদের বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা। এ দেশের শোষিত-বঞ্চিত মানুষের পাশে সর্বপ্রথম তিনি দাঁড়ান। শোষণের বিরুদ্ধে আন্দোলনে তিনি ছিলেন অগ্রনায়ক। ৯৬ বছর বয়সে তার ফারাক্কা লংমার্চ আমাদের শেখায়- এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বয়স কোনো বাধা হতে পারে না; আন্দোলন যেকোনো সময়ে যেকোনো পরিস্থিতিতে করা যায়।

তিনি আরও বলেন, মওলানা ভাসানী বাংলাদেশের সকল রাজনীতিবিদের অনুপ্রেরণা। যদিও ১৯৯০-এর পর থেকে মওলানা ভাসানীকে প্রায় সবগুলো দলই মুছে ফেলার চেষ্টা করেছে। তার মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী কোনো সরকারই রাষ্ট্রীয়ভাবে পালন করেনি। তবে মানুষের মনে ভালোবাসার জায়গায় তিনি সবসময় ছিলেন এবং সব সময় থাকবেন। আমরা তার আদর্শকে ধারণ করে এগিয়ে যাব, ইনশাল্লাহ।

শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, পারভীন নাসের খান ভাসানী, মহাসচিব হারুন অর রশিদ, প্রেসিডিয়াম মেম্বার তাসলিমা নাজনীন, আব্দুল মালেক, শওকত হোসেন, ভাইস চেয়ারম্যান মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সুরুজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, মহিলাবিষয়ক সম্পাদিকা সৈয়দা রিফাত সুলতানা, সহ-শ্রমবিষয়ক সম্পাদক মো. লিটন জোয়ার্দারসহ অন্যরা। পরে প্রয়াত নেতার রুহের মাগফিরাতে বিশেষ দোয়া করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X