সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বপদে ফিরে বিদায় নিলেন ইমাম, মুসল্লিরা বলছেন ‘ইসলামের সৌন্দর্য’

বিদায়ী ইমাম মওলানা মো. আজিজার রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লিরা। ছবি : কালবেলা
বিদায়ী ইমাম মওলানা মো. আজিজার রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লিরা। ছবি : কালবেলা

করোনাকালে জুমার নামাজে সরকারি নির্দেশনা অমান্যের অভিযোগে অব্যাহতি পাওয়া ইমাম আদালতের আদেশে স্বপদে বহাল হলেও বর্তমান ইমামকে পদ ছেড়ে দিয়ে বুকে টেনে নিলেন মওলানা মো. আজিজার রহমান।

সেই সঙ্গে ইতি টানলেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারের। ইমামের এমন মহানুভবতায় সাধুবাদ জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিরা।

শুক্রবার (২১ নভেম্বর) আসরের নামাজের পর এমন অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে।

জানা যায়, আদালতের দেওয়া আদেশ অনুযায়ী শুক্রবার মওলানা আজিজার রহমানের নেতৃত্বে জুমার নামাজ আদায় করেন মসজিদের বর্তমান ইমাম মুফতি ওমর ফারুক রহমানি, কর্তৃপক্ষ ও মুসল্লিরা। পরে আসরের নামাজও আদায় করেন তিনি। কিন্তু নামাজ শেষেই ঘটে বিরল এক দৃশ্য। মুফতি ওমর ফারুক রহমানি, মসজিদ কমিটি ও মুসল্লিদের নিয়ে বসেন প্রবীণ এ আলেম। সেখানেই ওমর ফারুককে ইমামের দায়িত্ব চালিয়ে যেতে আহ্বান জানিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন তিনি। ইমামের এমন মহত্ত্বে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

তারা বলেন, এমন দৃশ্য সমাজে বিরল। আর এটাই ইসলামের তো সৌন্দর্য। পরে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং মুসল্লিরা ফুলের তোড়া উপহার দেন ৩২ বছর ধরে করে আসা বিদায়ী এ ইমামকে।

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল করোনা প্যান্ডেমিকের সময় ধর্মবিষয়ক মন্ত্রণালয় জারি করে জুমার নামাজে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ১০ এবং অন্যান্য নামাজে পাঁচজন নামাজ আদায়ের নির্দেশন। আদেশ জারির পর থেকে নিয়ম মেনে চলছিল নামাজ। ১৭ এপ্রিল, শুক্রবার। হঠাৎ বাদ সাধেন মুসল্লিরা। জুমার খুতবার পর মুয়াজ্জিন ও অন্যান্য মুসল্লিসহ ১০ জন নিয়েই নামাজ শুরু করেন প্রখ্যাত এ আলেম। পরে মসজিদের পাশাপাশি থাকা মুসল্লিরা দৌড়ে এসে পেছনে দাঁড়িয়ে যান কাতারে। তাদের দায় এসে পড়ে এই ইমামের ওপর। কোনো কারণ দর্শানো নোটিশ কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ১৯ এপ্রিল বরখাস্ত করা হয় তাকে।

অপ্রত্যাশিত এ ঘটনায় মনে ব্যথা পান তিনি। পরে ২০২০ সালের ২৩ জুন গাইবান্ধার সুন্দরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের শরণাপন্ন হয়ে মামলা করেন। শুনানি শেষে ২০২০ সালের ১৫ জুলাই বেতনসহ ইমামকে স্বপদে বহাল রাখার আদেশ দেন বিজ্ঞ আদালত। আদালতের ওই রায়ের বিরুদ্ধে ২৩ জুলাই জেলা জজ আদালতে আপিল করেন মসজিদ কর্তৃপক্ষ। দীর্ঘ শুনানি শেষে গত ২৭ অক্টোবর মসজিদ কর্তৃপক্ষের মিস আপিল নামঞ্জুর করে সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়া ওই রায় বহাল রাখেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১০

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১১

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১২

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৩

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৪

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৫

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৬

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৭

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৮

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৯

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

২০
X