কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনা কথা শুনলে পালাতে হতো না : আবদুস সালাম

নওগাঁয় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি : কালবেলা
নওগাঁয় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, শেখ হাসিনা অনেক ক্ষমতা দেখিয়েছেন। কিন্তু হাসিনা কি এখন আছেন? আমরা বার বার বলেছি- ক্ষমতার মালিক আল্লাহ, আপনি (শেখ হাসিনা) ক্ষমতার বড়াই করবেন না। গানে আছে, এক মুহূর্তের নেই ভরসা। কিন্তু উনি আমাদের কথা শোনেননি। যদি শুনতেন, তাহলে এক শাড়িতে পালাতে হতো না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নওগাঁর নিয়ামতপুর হেলিপ্যাডে অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বিএনপি সব সময় জনগণের জন্য রাজনীতি করেছে। গত ১৭/১৮ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে বাড়ি-ঘর ছাড়া করেছে আওয়ামী লীগ। অনেক নেতাকর্মীকে হত্যা করেছে, অনেককে গুম করেছে। কিন্তু বিএনপিকে দমানো যায়নি।

নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাহিন, কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১১

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১২

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৩

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৪

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৫

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৬

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৭

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৮

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

২০
X