কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চায় বিএনপি : আমিনুল

শহীদ জিয়াউর রহমান স্মৃতি নওগাঁ পৌর আন্তঃওয়ার্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
শহীদ জিয়াউর রহমান স্মৃতি নওগাঁ পৌর আন্তঃওয়ার্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

স্বৈরাচারমুক্ত বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘শহীদ জিয়াউর রহমান স্মৃতি নওগাঁ পৌর আন্তঃওয়ার্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, গত দেড় দশকে আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ ও দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের ক্রীড়াঙ্গনকে এখন নতুনভাবে ঢেলে সাজাতে চাই। নতুন সেই ক্রীড়াঙ্গনে আর কখনোই দলীয়করণ ও রাজনীতিকরণ হবে না, ইনশাআল্লাহ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল লতিফ খান খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় নওগাঁ পৌর ওয়ার্ড নং-৭ এবং ওয়ার্ড নং-৪ প্রতিদ্বন্দ্বিতা করে।

অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১০

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১১

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১২

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৩

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৪

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৫

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৮

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৯

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

২০
X