বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে শজিমেকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শজিমেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : কালবেলা
শজিমেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : কালবেলা

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে আনন্দ, ঐক্য ও স্মৃতির বর্ণিল ছোঁয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

দুদিনের এ উৎসবের সূচনা হয় কিট বিতরণের মধ্য দিয়ে। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এর আগে একাডেমিক বিল্ডিং প্রাঙ্গণে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ এবং সদস্য সচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

ডা. জাহিদুল ইসলাম ও ডা. রুনা পারভীনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। প্রধান অতিথির বক্তব্য দেন ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

আয়োজক কমিটির উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মু. মহসীন, অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ ও ডা. এম এ ওয়াহেদ। আরও বক্তব্য দেন ডা. আনোয়ার হোসেন মুকুল, ডা. আনিসুর রহমান, ডা. মোজাম্মেল হোসেন, ডা. সারোয়ার হোসেন, ডা. শরীফুল ইসলাম, ডা. মুহম্মদ জহুরুল হক ও কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম জহির।

দিনব্যাপী এ অনুষ্ঠানে গেটটুগেদার, ব্যাচ বক্তব্য, স্মৃতিচারণা পর্বে হাসি, আবেগ ও পুরোনো দিনের স্মৃতিতে ভরে ওঠে পরিবেশ। বিকেলে রোমাঞ্চকর ট্রেজার হান্ট, আউটিং ও মজার গেমস, যা তরুণ-প্রবীণ সবার মাঝে এনে দেয় নতুন উদ্দীপনা। বিকেলে জমে ওঠে সাংস্কৃতিক উৎসব। যেখানে শিক্ষার্থী ও প্রাক্তনরা একসঙ্গে মঞ্চ মাতিয়ে তোলেন সংগীত, নৃত্য ও সৃজনশীল পরিবেশনায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X