বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘বিষাক্ত মদ’ পানে সংরক্ষিত ইউপি সদস্যের স্বামীর মৃত্যু

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল। ছবি : কালবেলা
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল। ছবি : কালবেলা

বগুড়ার শাজাহানপুরে ‘বিষাক্ত মদ’ পানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অসুস্থ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান তিনি।

মৃত ব্যক্তির নাম মিজানুর রহমান লিটন (৫৫)। তিনি উপজেলার খোট্টাপাড়া গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে। এ ছাড়াও তিনি তিনি খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের (৪,৫,৬ নং ওয়ার্ড) সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগমের স্বামী।

খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে মিজানুর রহমান লিটন (৫৫)। তিনি খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের (৪,৫,৬ নং ওয়ার্ড) সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগমের স্বামী।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা একসঙ্গে মদ্যপান করেন। পরে রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়। বাকিদের কিডনি ডায়ালাইসিস করা হলেও কেউই এখনো কথা বলার মতো অবস্থায় নেই।

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ফরহান বিন সফিক বলেন, বিষাক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকিদের কিডনির অবস্থা ভালো নয়।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ভর্তি দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X