কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত, শিবিরের শোক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো। গ্রাফিক্স : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (২৩ নভেম্বর) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম গণমাধ্যমে যৌথ শোকবার্তা পাঠিয়েছেন।

যৌথ শোকবার্তায় তারা বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় তিন তরুণ শিক্ষার্থীর মৃত্যু আমাদের জন্য গভীর বেদনাদায়ক। নিহত মোজাম্মেল হোসেন নাঈম, মোস্তাকিম রহমান মাহিন এবং জোবায়ের আলম সাকিব ছিলেন জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎ, যারা তাদের মেধা ও পরিশ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় এসেছিলেন। তাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে জাতি ভবিষ্যৎ সম্ভাবনাময় তিন যোগ্য ও দক্ষ নাগরিক হারাল। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এ ছাড়াও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

প্রসঙ্গত আজ সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে মাটির মায়া ইকো রিসোর্টে দুর্ঘটনাটি ঘটে। ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) পরিচালিত আইইউটির শিক্ষার্থীরা বিআরটিসির দোতলা বাসে পিকনিকে যান। ঘটনাস্থলে পৌঁছলে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বাসটির স্পর্শে কয়েকজন শিক্ষার্থী বিদ্যুতায়িত হন। তাদের সেখান থেকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X