কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকুন : ডা. রফিক

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল বানানোর নানামুখী ষড়যন্ত্র চলছে। বিভিন্ন ব্যানারে একের পর এক অযৌক্তিক ইস্যু নিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার চক্রান্ত হচ্ছে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সোমবার (২৫ নভেম্বর) ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেলসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. রফিক ষড়যন্ত্রকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তিনি ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্য কর্মচারীদের আশ্বস্ত করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শিক্ষার্থী অভিজিতের মৃত্যু ও পরবর্তী ঘটনা নিয়ে তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের সমন্বয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তাদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দ্রুততার সঙ্গে শেষ করার তাগিদ দেন তিনি। বিভিন্ন হাসপাতালে ধারাবাহিক আক্রমণের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. আফজাল হোসেন, ডা. জাহেদুল কবির জাহিদ, ডা. সায়েম ফয়েজি, ডা.ইউসুফ শিবলি, ডা. সাইফুল আলম বাদশা, ডা. ম্যাব খান মামুনসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১০

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১২

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৪

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৫

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৬

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৭

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৯

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

২০
X