বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশে মৌলবাদী চক্রের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান

মুকসুদপুরে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন শেষে বক্তব্য রাখেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
মুকসুদপুরে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন শেষে বক্তব্য রাখেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

দেশে মৌলবাদী চক্রের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ৭১ এর পরাজিত শক্তি, মানবতাবিরোধী-মৌলবাদী চক্রের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

সেলিমুজ্জামান সেলিম বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে। এ দেশের মানুষ বারবার ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে, এবারও সফল হতে দেব না।

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত এ প্রার্থী বলেন, আমাদের ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিষ্টান এটাই বড় পরিচয় নয়, আমাদের আসল পরিচয় আমরা সবাই বাংলাদেশি, সেখানে ধর্মের কোনো দেয়াল নেই। এটাই বাংলাদেশের সৌন্দর্য। সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করছে বলেই সব চক্রান্ত নস্যাৎ করা যাচ্ছে।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X