কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত : জামায়াত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদের সংঘর্ষে ২৪ ও ২৫ নভেম্বর প্রায় শতাধিক ছাত্র-শিক্ষক আহত ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত।

তিনি বলেন, আমরা এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। দেশ ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হওয়ার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। পতিত ফ্যাসিবাদী শক্তি যে গভীর ষড়যন্ত্র করছে উল্লিখিত ছাত্র সংঘর্ষের ঘটনা সে ষড়যন্ত্রেরই অংশ বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন। এ ধরনের ঘটনা এড়ানোর জন্য সবাইকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ছাত্র সংঘর্ষের প্রকৃত কারণ উদ্ঘাটন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সে সঙ্গে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১০

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১১

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১২

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৩

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৪

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৫

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৬

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৮

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৯

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

২০
X