কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ১২:৫১ এএম
অনলাইন সংস্করণ

সরকারের সঙ্গে আপসের কোনো সুযোগ নেই : মঈন খান

প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা
প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, এই সরকারের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। চলমান একদফা দাবি আদায়ের আন্দোলন বিএনপি বা যুবদলের নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের মামলার রায়ের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের সাবেক নেতাদের উদ্যোগে এই সভা হয়।

মঈন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলন চলমান রয়েছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলন চলছে। জনগণের অংশগ্রহণে আন্দোলন ক্রমেই বেগবান হবে। একপর্যায়ে জনসম্পৃক্ত এই আন্দোলনের মধ্য দিয়েই সরকার দাবি মানতে বাধ্য হবে। নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে দেশে গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

সভায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কোনো অপরাধ না করলেও খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের সাজা পেতে হবে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

যুবদলের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১০

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১১

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৪

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৫

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৬

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৭

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৮

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৯

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

২০
X