কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পতিত আ.লীগ এখন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় : লায়ন ফারুক

লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, পতিত আওয়ামী লীগ এখন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। এ জন্য তারা নানা ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে এখন নানা উপায়ে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা করছে। পতিত ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমার দেশ আমার অধিকার পার্টি’ আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

লায়ন ফারুক রহমান বলেন, জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে পতিত আওয়ামী সরকার। তাই বাংলাদেশে আর ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না, আমরা হতে দেব না। পত্রিকার রিপোর্ট অনুযায়ী, আজকে ৬০ শতাংশ মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, পূর্বে এই স্বাধীনতা ছিল না। আমরা কথা বলতে পারতাম না, সমগ্র দেশকে একটি কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।

চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ১২ দলীয় জোটের এই শীর্ষ নেতা।

‘আমার দেশ আমার অধিকার পার্টির সভাপতি শওকত হোসেন তানজিলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১০

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১২

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৩

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৪

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৫

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৬

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৭

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৮

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৯

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

২০
X