কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলামের নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল

'ফরমায়েশি' রায় বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। ছবি : কালবেলা
'ফরমায়েশি' রায় বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ‘ফরমায়েশি’ রায় বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (নোমান)।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়। এরপর সেটি নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর, প্রেসক্লাব, মৎস্যভবন মোড় হয়ে শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় নজরুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত ছিল। শুধু অপপ্রচার করেই ক্ষমতাচ্যুত মাফিয়া সরকার ক্ষান্ত হয়নি, বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে শতাধিক ভিত্তিহীন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। দুর্নীতিবাজ মাফিয়া সরকার তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এমনকি তার শাশুড়ি, আত্মীয়স্বজনের বিরুদ্ধেও অসংখ্য মিথ্যা, ষড়যন্ত্রমূলক গায়েবি মামলা দায়ের করে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফরমায়েশি রায়ও দেওয়া হয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা তার দুর্নীতি, অপকর্ম আড়াল করার জন্য এসব অপতৎপরতায় লিপ্ত হয়, যা আজ দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে সুস্পষ্ট। মাফিয়া সরকারের ভুয়া, ফরমায়েশি রায় বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার আজ সময়ের দাবি। এই মুহূর্তে তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ নেতাকর্মীদের ফরমায়েশি রায় বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশবাসী রাজপথে নেমে আসতে বাধ্য হবে, যা কারো জন্যই সুখকর হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X