কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান খালাস পাওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

তারেক রহমান খালাস পাওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল। ছবি : কালবেলা
তারেক রহমান খালাস পাওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল। ছবি : কালবেলা

বহুল আলোচিত-সমালোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি আনন্দ মিছিল শুরু হয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় হয়ে পুরানা পল্টন থেকে দৈনিক বাংলার মোড় হয়ে ফকিরাপুল এসে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, সহসভাপতি মো. নাছির উদ্দিন মোল্লা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল, সহসভাপতি মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, যুগ্মসম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্মসম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, সাবেক সহসাধারণ সম্পাদক লিন্টু মুন্সী, জসীম উদ্দিন, এনামুল হক সাগর, সহসাংগঠনিক সম্পাদক এমরান উল্লাহ, হাসান মৃধা, আল আমিন বেপারীসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সব নেতা মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১০

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১১

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১২

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৩

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১৪

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১৫

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৬

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৭

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৮

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৯

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

২০
X