কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদ বাংলাদেশ জাগ্রত পার্টির

বাংলাদেশ জাগ্রত পার্টির লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাগ্রত পার্টির লোগো। ছবি : সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘উগ্রবাদীদের’ হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাগ্রত পার্টি (বাজপ)। একইসাথে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি দাবি জানিয়েছে দলটি।

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ জাগ্রত পার্টির মিডিয়া প্রেস অ্যান্ড দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম প্রেরিত এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল খান ও মহাসচিব আবুল কালাম আজাদ এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, বেশ কিছুদিন ধরে ভারতের কোনো কোনো প্রচার মাধ্যম বাংলাদেশ সম্পর্কে অতিরঞ্জিত ও অসত্য তথ্য প্রচারে লিপ্ত রয়েছে। সম্প্রতি ভারতের শাসক দলের বক্তব্য এবং পশ্চিমবঙ্গের শাসক দলের পক্ষ থেকে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর হাস্যকর আবদার দুই দেশের জনগণের ঐক্য ও সাম্প্রদায়িক বিভাজন দূর করার বিপরীতে নতুন ধরনের উসকানির মধ্যে ফেলছে। একটা স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ তা মোটেই প্রত্যাশা করে না। তারা আরও বলেন, রক্তক্ষয়ী স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের এক শ্রেণির ধর্মীয় উগ্রবাদী মহল বাংলাদেশ সরকার ও দেশের জনগণের প্রতি বিদ্বেষ ও ঘৃণা ছড়াচ্ছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বিষয়ে প্রকৃত তথ্যের বদলে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর তথ্য নানা ধরনের সাম্প্রদায়িক বিভাজনের ক্ষেত্র তৈরি করছে। অপপ্রচার চালিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। বিবৃতিতে বাংলাদেশ ও ভারতের সাধারণ জনগণ এবং গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিসমূহকে কোনো ফাঁদে পা না দিয়ে পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বাংলাদেশ জাগ্রত পার্টির এই শীর্ষ নেতৃদ্বয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X